×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২৯৪ বার পঠিত

সাইফুল ওয়াদুদ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা স্টেডিয়ামে গতকাল ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত ‘আপরাইজিং কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কুসুম্বা ওয়ারিয়র্স ৬ রানে রয়েল ম্যাংগো ইলেভেনকে পরাজিত করে শিরোপা জয় করে।

জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্টে আরও অংশ নেয় পাহাড়পুর ব্লাস্টার্স ও নওগাঁ প্যাডি কিংস। ফাইনালে মোজাহিদুল ইসলাম সৈকত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সৌমিক আহমেদ।

খেলা শেষে ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সমাজসেবক আবুল কালাম আজাদ, সিনিয়র যুব সংগঠক ফজলুল হক খান, ক্রীড়া সংগঠক সাহরাজ আলম সনি এবং নওগাঁ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat