×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ২০০ বার পঠিত
মামুন ময়মনসিংহ প্রতিনিধি
ময়মননসিংহে ২০২৫ সালের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজন গ্রেফতার।
সারা বাংলাদেশে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় । এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার মনিটরিং চলমান রাখার গুরুত্ব আরোপ করে সরকারের আন্ত:মন্ত্রণালয় সমন্বয় সভা ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারী রাত পনে ১২ টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশন থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দার নিকট একটি তথ্য প্রেরণ করে। গত ১৪ জানুয়ারী গাজী কামাল হোসাইন নামক একটি ফেইসবুক আইডি থেকে একটি কমেন্টস করা হয় । যাহাতে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪/২০২৫ এর প্রশ্নপত্র তাদের কাছে রয়েছে। এবং প্রশ্নের কিছু অংশ দেওয়া হয় ও ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। ১২ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাবে, নগদ ৬ হাজার বিকাশ করতে হবে। হোয়াটসআ্যাপ নাম্বার দেওয়া হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সহিদুল ইসলাম কে নিদের্শনা মোতাবেক চক্রটিকে গ্রেফতার করার নির্দেশদেন। প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক নাজমুল এহসান নাঈম (২১) কে ১৬ জানুয়ারী দুপুরে কোতোয়ালী মডেল থানার নগরের মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয়েছে।  গত ১৪ ও ১৫ তারিখ দুইদিন বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন করেছে বলে প্রতারক স্বীকার করেছে। প্রতারক নাজমুল এহসান নাঈম গত দুই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্সপাইনি। সে বর্তমানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের গনিত বিভাগের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায় । তার বাড়ী জামালপুর জেলার সরিষাবাড়ী থানার খুরানা বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিবেল ৪ টায় পুলিশ সুপার কনফারেন্সরুমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং এ তথ্যগুলো জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat