মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টারঃ
আজ রবিবার ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম অত্র জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।
নওগাঁ জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, নওগাঁ উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ, নওগাঁ জেলার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান বিদায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নবাগত পুলিশ সুপার নওগাঁ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং নওগাঁ জেলার দায়িত্বভার গ্রহণ করেন।




