×
সদ্য প্রাপ্ত:
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২২২ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় মাইদুর রহমান নামের এক বিএনপি নেতার বুকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার পোরশা উপজেলার নিতপুর গানইর এলাকার একটি বিবাদমান আবাদি জমিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

নিহত বিএনপি নেতা মাইদুর রহমান পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (কাউন্সিলর) ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার নিতপুর ইউনিয়নের গানইর এলাকায় জমা-জমি নিয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মাইদুর রহমান বিবদমান ওই জমিতে গেলে তার বিপক্ষের লোকজন একা পেয়ে তাকে মারপিট করার এক পর্যায়ে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠানো হয়েছে।

তবে ঘটনার সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীরা পলাতক থাকায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat