×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৭৭ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি  

ইএসডিও'র উন্নয়ন কর্মী মৃত মো: তরিকুল ইসলাম এর মেয়ে সিনথিয়া আক্তারের কাছে মৃত্যু  বীমার চেক হস্তান্তর করা হয়েছে । শনিবার  সকালে ইএসডিও'র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। 
চেক হস্তান্তর করেন  ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ইএসডিও'র পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও'র হেড অব এইচআর মো:  আবুল মনসুর সরকার, হেড অব ফাইন্যান্স মো. সৈয়দ আলী,নিহতের  মেয়ে সিনথিয়া  আক্তার, সিনথিয়ার নানা আবুল কালাম ও মামা তুহিন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে ইএসডিও'র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ফিল্ড অফিসার মো: তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এরপরে তার মৃত্যু বীমার টাকা, তার পিতা আমিরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহার এর কাছে হস্তান্তর করা হয়। সেই সময় তার মেয়ের বয়স এক বছর হওয়ায় ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর নির্দেশে সেই টাকার একটি অংশ এফডিআর  করে রাখে ইএসডিও। মৃত মো: তরিকুল ইসলামের মেয়ে বড় হওয়ায় ১৫ বছর পর সেই এফডিআরের টাকা তার মেয়ে সিনথিয়া আক্তারের কাছে হস্তান্তর করা হয় আজ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat