×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ১৮৪ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ তিন বোতল এবং ফেনসিডিল ৬৭ বোতল মাদকদ্রব্য সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

০৮ জানুয়ারি বুধবার সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/২ এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় ফেনসিডিল ৬৭ বোতল আটক করে। এছাড়াও, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৭ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বেড়িবাধ নামক স্থান হতে ০৩ বোতল ভারতীয় মদ আটক করে।  

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৭ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বেড়িবাধ নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুশখালী  মাঠ নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি এবং মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি মাঠ এবং শালবাগান নামক স্থান হতে ৮৭,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা নামক স্থান হতে ৬৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর আমবাগান নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।   

সর্বমোট  ৪,২৬,৩০০/- (চার লক্ষ ছাব্বিশ হাজার তিনশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
   
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat