×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২৫৫ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে দোকান থেকে ফেরার পথে দেলোয়ার হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।
‎আহত দেলোয়ার হোসেন জানান,আবাদপুকুর চারমাথায় তার তাসনিম পেপার হাউজ ও ফটোকপির দোকান রয়েছে। সেই সাথে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে । শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক স্থানে পৌছলে ৫/৭জন মুখোষধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এ্যলোপাথারি কোপাতে থাকে। এসময় রক্তাক্ত জখম অবস্থায় কোন রকমে ছুটে বাড়ীতে পৌছেন। পরে লোকজন তাকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। তিনি জানান,হামলাকারীরা হয়তো ছিন্তাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিল। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোন কিছু নিতে পারেনি।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat