×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ২৩৫ বার পঠিত
‎খন্দকার মোহাম্মদ আলী( সিরাজগঞ্জ) প্রতিনিধি‎
‎" দেশ বদলাই,পৃথিবী বদলাই " এই শ্লোগানে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
‎সোমবার ( ১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহিদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  (বালক  ও বালিকা)  ২০২৪  এর শুভ  উদ্বোধন হয়েছে।
‎
‎  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার।
‎
‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( সদর)  মোঃ শাহ আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা ( সদর) অরুণ কুমার দেবনাথ  ,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।
‎সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার চ্যাম্পিয়ন দল সদর উপজেলা,কামারখন্দ, কাজিপুর,রায়গঞ্জ, তাড়াশ,উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat