×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ১৯২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর আমতলিতে ৫ হাজার পিছ ইয়াবা পাচারকালে কক্সবাজারের একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে কুমিল্লার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান ও তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ডিএনসি কুমিল্লা। ডিএনসির পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে  আমতলী বিশ্বরোডস্থ গোল্ডেন হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে। এসময়  ৫ হাজার পিস ইয়াবাসহ পিবুলা তঞ্চঙ্গ্যা (৫৭)  স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা (৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যাসহ (১৯) আটক করা হয়। আটককৃত আসামিরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল  থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat