সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ
দীপাবলি উৎসবের আনন্দের মাঝে প্রকৃতির রুদ্র রুপের সাক্ষী থাকল ভারতের ত্রিপুরার গোমতী জেলা। সোমবার (৯ নভেম্বর ) বিকাল ৪টা ১০ মিনিটে আচমকা প্রবল ঝড় ও তুফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উদয়পুরের ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দির চত্বর সহ বিস্তীর্ণ এলাকায়।
ঝড়ের তান্ডবে ভেঙে পড়ে দীপাবলি উপলক্ষে নির্মিত একাধিক আলোকসজ্জার গেট। ক্ষতিগ্রস্ত হয় মেলার দোকানপাট, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশাল মঞ্চ, এলইডি স্ত্রিন এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম।
এই প্রাকৃতিক দুর্যোগের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন হঠাৎ করেই ঝড় ৪০ মিনিট থেকে ১ ঘন্টা স্থায়ী হয়।
প্রবল বেগে বয়ে যাওয়া ঝোড়ে। হওয়ায় মুহূর্তের মধ্যেই মেলা প্রাঙ্গনের একাধিক অস্থায়ী কাঠামো, সাজসজ্জা ও আলোকসজ্জা ভেঙে পড়ে। এতে উৎসবের প্রস্তুতি কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।
সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন মেলায় দোকানে সাজিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই দীপাবলির আগের দিন ভালো বিক্রি হওয়ায় সোমবার (৯ নভেম্বর ) আরও বেশি ব্যবসার আশায় আগের তুলনায় দ্বিগুন পরিমান সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে ছিলেন।
কিন্তু আচমকা ঝড়ের দাপটে তাঁদের দোকানের পসরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং সামগ্রী নষ্ট হয়ে যায়। উৎসবের মরশুমে এমন আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দীপাবলি কেন্দ্র করে ভালো ব্যবসার যে আশা তাঁরা করেছিলেন, ঝড়ের তান্ডবে তা কার্যত ভেস্তে যায়।
মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গনের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উৎসবের আলোর মাঝেই নেমে আসে বিষাদের ছায়া।
এ জাতীয় আরো খবর..