×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ১৭ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

পুঠিয়া (রাজশাহী): ফসলি জমি সংরক্ষণ ও জনসাধারণের চলাচলের রাস্তার ক্ষয়ক্ষতি প্রতিরোধে পুঠিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১২ (নভেম্বর ২০২৬)রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রস্তুতির বিষয়টি পরিলক্ষিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারীর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়। আলোচনাকালে তিনি জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতিসাধন করে মাটি কাটার কার্যক্রম পরিচালনা করবেন না বলে আশ্বস্ত করেন।

পাশাপাশি, আগামীকাল বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন মর্মে তিনি অভিযানকালে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয়রা জানান, ফসলি জমিতে পুকুর কাটলে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হয়। এছাড়া মাটি বহনকারী ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ রাস্তা ভেঙে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এ কারণে এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

কেউ নিয়ম না মেনে ফসলি জমিতে পুকুর খনন বা মাটি উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat