মামুন মিঞা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অনুমোদনহীন নকল প্রসাধনী উৎপাদনের দায়ে মোঃ রেজাউল মাতুব্বর (৪৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভাঙ্গা উপজেলার শাহমল্লিকদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই নকল প্রসাধনী উৎপাদনের অপরাধে রেজাউল মাতুব্বরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ।
তিনি জানান, জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..