ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকায় পরিবার পরিকল্পনা মা ও শিশু হাসপাতালের ভেতরে রাস্তা মেরামতের কাজ চলাকালে চোরাগোপ্তা বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাস্তার মেরামতকাজ চলার সুযোগে দুর্বৃত্তরা হঠাৎ এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের দাবি, মূল সড়কে এসে অবরোধ কর্মসূচি পালনের সাহস না দেখিয়ে আড়ালে থেকে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ জাতীয় আরো খবর..