×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২৫৩ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের শনিবার জেলা কারাগারে  প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব বালুভরা গ্রামের খবির উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া (৪৫),একই গ্রামের আমির উদ্দীনের ছেলে আমান হোসেন (৫৫) এবং উপজেলার বেতগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাহেল হোসেন (২৮) কে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান,আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে জুয়া খেলার অপরাধ উদঘাটিত হওয়ায় জুয়া আইনে প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
‎গোলাম মোরশেদ
‎রাণীনগর,নওগাঁ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat