×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২০০ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এতো দ্রুত নির্বাচনের জন্য এতো মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কারের শেষে নির্বাচনের দিকে যাবে সরকার।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের হলরুমে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনে উত্তর বঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার এই সব জেলা উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল ষ্ট্যাণ্ডার্ডে নিয়ে যাবে সরকার। সেই সঙ্গে উপজেলায় লাইব্রেরী স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।
ঠিকাদারির সঙ্গে জড়িত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বা যাচ্ছেন, এ সব নিয়ে আমরা কাজ করবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিষয়ে বলেন, আমরা সবার সাথে বসে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো।
দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat