×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ৩২১ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল  উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছেন সরাইল  থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল হাসান। এই ওসি যোগদানের পর কমে গেছে মাদকের ভয়াবহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির মাদক জুয়া ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার কৃষক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।

সাধারণ মানুষ বলছেন হঠাৎ করেই পাল্টে গেছে অপরাধ প্রবণ এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় রাজনীতি সচেতন মহল বলছেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রয়েছে সরাইল থানার। বিশেষ করে থানার ওসি রফিকুল হাসানএর যোগদানের মধ্য দিয়ে অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। তবে প্রশাসনের এই সাফল্যে গাত্রদাহ শুরু হয়েছে কিছু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তেরসহ দালালদের। কারণ ইতিমধ্যে তাদের স্বার্থে আঘাত পড়েছে। যেকারণে এ থানার ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

খোজ খবর নিয়ে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতির দিকে যাচ্ছে। ইতিপূর্বে এই থানার পূর্বের ওসি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খান রাজনৈতিক নেতা ও দালালদের কারণে। এমন পরিস্থিতিতে এ থানায় দায়িত্ব গ্রহণ করেন ওসি রফিকুল হাসান। বর্তমান ওসি যোগদানের পর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে বলে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন  জানান।

উপজেলা চত্বরে এক সভায় স্থানীয় বিএনপির এক নেতা তার বক্তব্যে বলেন, সরাইল  আইন-শৃংখলার উন্নতির ব্যাপারে ওসির ভাল ভূমিকা রয়েছে। এসময় উপস্থিত জনসাধারণ ও উপজেলা চত্বরের বিভিন্ন অফিসের অফিসাররা করতালি দিয়ে ওসিকে সরাইল এর সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি আরো উন্নত করতে দাবি জানান।

উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বস্তিবোধ করে বলছেন, তারা বর্তমান পরিস্থিতিতে বেশ খুশি। এর আগের ওসির কর্মকান্ডে মানুষের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছিল তা কাটতে শুরু করেছে। সরাইল বাজারে ব্যবসায়িক সমিতির সভাপতি  জানান, ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে অতিগুরুত্বপূর্ণ এ উপজেলা। এখানে কাঁচামাল ও বিভিন্ন সবজি পাইকারী ও খুচরা বেচাকেনা হয়। যেকারণে এখানে গেড়ে বসেছিল চাঁদাবাজরা। কিন্তু পাল্টে গেছে দৃশ্যপট। এখন দিনে ও রাতে পুলিশের টহলদারীতে বা নজরদারীতে চুরি ডাকাতি কমে গেছে।

ফলে পোষ্য সন্ত্রাসীরাও চুরি ডাকাতি ছিনতাইসহ নানাবিধ অপকর্ম চালাতে পারছে না। তারমতে সরাইল  থানার বর্তমান ওসি রফিকুল হাসান যোগদানের পর চাঁদাবাজ-সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যারা ঘা ঢাকা দিয়েছে। উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়কারী ও পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভাল। বিশেষ করে বাজার এলাকায় যানজট, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ হয়েছে। ওসি বেশ চমক দেখিয়েছেন।

তবে পুলিশের এই প্রশংসনীয় ভূমিকা মানতে পারছেন না কতিপয় স্বার্থাম্বেষী মহল। কারণ পুলিশের ভূমিকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাত্রা বেশ কমে গেছে। সরাইল  থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল হাসান  বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। এ থানাকে সব ধরণের অপরাধমুক্ত ও একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat