মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার (ভোলা):
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিফ আসলাম রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম আমিন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক প্রিন্স হাওলাদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল परिसर ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..