×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২১০ বার পঠিত
সবুজ মিয়া কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ লতা পালমা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি লতা পালমা উপজেলার দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের উজ্জল পালমার স্ত্রী।

ওসি বলেন, স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কালীগঞ্জ থানা পুলিশের  বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার  তুমলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারিয়াখোলা গ্রামে লতা পালমার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) এর ২৬ ধারায় মামলা (নং-২৮(১১)২৪) হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat