×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৮৪ বার পঠিত
রেজাউল করিম,  শেরপুর প্রতিনিধি :

শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে শেরপুরের গারো পাহাড় অঞ্চলের কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ভালো ফলন ও ন্যায্য বাজারদাম পাওয়ায় তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। একসময় পতিত পড়ে থাকা পাহাড়ি জমিগুলো এখন সজীব হয়ে উঠছে সবজির চাষে, যার মধ্যে বরবটি চাষই কৃষকদের জন্য সবচেয়ে বড় সাফল্য বয়ে এনেছে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, বরবটির চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় কৃষকরা এই শীত মৌসুমে বরবটি ও শিম বিক্রি করে উল্লেখযোগ্য আয় করছেন। শেরপুর কৃষি বিভাগও জানিয়েছে, বরবটি চাষে এলাকার কৃষকরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন এবং অনেকেই এখন স্বাবলম্বী হিসেবে গড়ে উঠছেন।

শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ২০–২২টি গ্রামে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস, যারা গারো, কোচ, হাজং, ঢালু, বানাইসহ বিভিন্ন উপজাতির মানুষ। আগে এসব এলাকার অনেক জমি পতিত ছিল, কৃষকদের পর্যাপ্ত কর্মসংস্থানও ছিল না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বরবটি ও শিম চাষ শুরু হওয়ায় বদলে গেছে তাদের জীবনমান।

স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রতিদিন মেঘাদল বাজারে ৩০০ থেকে ৪০০ মণ বরবটি বিক্রির জন্য আনা হয়। এখান থেকে শেরপুর জেলা ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বরবটি পাঠানো হয়। প্রতিদিন শুধুমাত্র এই বাজারেই ৮ থেকে ১০ লাখ টাকার বরবটি বিক্রি হচ্ছে।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, এ মৌসুমে ৫০ হেক্টর জমিতে বরবটি চাষের লক্ষ্যমাত্রা থাকলেও কৃষকরা চাষ করেছেন ৬০ হেক্টরে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, আগাম বরবটি চাষে কৃষকেরা এবার উল্লেখযোগ্য মুনাফা পেয়েছেন।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন জানান, তিন উপজেলার মোট প্রায় ৭৫ হেক্টর জমিতে বরবটি ও শিম চাষ হয়েছে। কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভালো ফলন ও বাজারদামে উৎসাহিত হয়ে আগামী বছর চাষের পরিমাণ দ্বিগুণ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat