×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১১-০১
  • ৪০৩ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনায় বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা এবং যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে সব স্থল, নৌ ও বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার জন্য আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি জনসমাবেশ ও বাইরে গেলে মাস্ক ব্যবহারের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন শহরের মতো সব সুবিধা পায় এবং তৃণমূল থেকে যেন উন্নয়ন হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতেও কাজ করছে সরকার।

আরোও পড়ুনঃ আজ ঐশ্বরিয়ার ৪৭তম জন্মদিন ***

শেখ হাসিনা বলেন, আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই। তিনি বলেন, বাংলাদেশ গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে। জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলবো। এই বয়সটাই কাজের বয়স, মেধা বিকাশের বয়স। আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছি। আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা তরুণ যুবক তারাই। অনুষ্ঠানে যুব কর্মসংস্থানে বিশেষ অবদান রাখায় দেশের ২৬ জন ব্যক্তিকে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবসে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat