×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৪৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সদর দক্ষিণের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলি এলাকায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা ফাহাদুল ইসলাম রাফি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে আসার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় ছিটকে পরে যায় মাটিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, নিহত ছাত্রদল নেতার জানাজায় বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat