×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২০-১০-৩১
  • ৩০৬ বার পঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুল গফুরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। শনিবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড চায় সিআইডি। কিন্তু বিচারক মিল্টন হোসেন রিমান্ডের আবেদন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।। এর আগে তিতাসের ৮ কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত ১ মিটার রিডার, ২ ইলেক্ট্রিক মিস্ত্রীসহ ১১ জনকে গ্রেপ্তার করে সিআইডি। তারা সবাই জামিনে রয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। ওই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তিতাস গ্যাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধে মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat