×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২৪৭ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ অভিযান চালিয়ে  বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির মিয়া, জামাল মিয়া, হারিজুল ইসলাম, সাদেক মিয়া, লিটন মিয়া ও জহির মিয়া।  

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সরাইল থানার এসআই মো. আবু তাহের ননজিআর-২ জন, এএসআই রুবেল আখন ননজিআর-২ জন, এএসআই লুৎফর রহমান একজন ননজিআর ও এএসআই আব্দুল মোতালেব সি.আর- একজন আসামিসহ সর্বমোট ৬ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিদেরকে  গ্রেপ্তার করে।

সোমবার সকালে  সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে  কারাগারে পাঠানো হবে। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat