×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২৩৬ বার পঠিত
গতকাল বেলা তিনটায় আল্লামা ইমাম দিকনির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার উদ্যোগে হজরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের নেতা সজীব মোকাররমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা ইলিয়াস শাহ্ ও চট্টগ্রাম জেলার নেতা শরীফ সারোয়ার, মোরশেদুল আলম খোরশেদ এবং পটিয়া উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশে আলিয়া কেরামের শত্রুদের প্রাদুর্ভাব ঘটেছে, ভাঙ্গা হচ্ছে ইসলামের আধ্যাত্বিক কেন্দ্র আউলিয়া কেরামের পবিত্র মাজার শরীফ। ‘আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত।’ অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে বলেন, ‘আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র।’ আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র।
হযরত খাজা বাবা সহ জামে আওলিয়া কেরামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের নির্দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat