×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ২১৪ বার পঠিত
মো. তোফাজ্জল, আশুগঞ্জ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। গতকাল বুধবার (২২ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এ মনববন্ধন ও সমাবেশ করেন। সকাল ৮টা থেকে ২ঘন্টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ এর সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক, অফিসার্স ওয়েলফার এসোশিয়েশনের মো. জহিরুল ইসলাম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুল হান্নান প্রমুখ। এ সময় এএফসিসিএল সিবিএর অন্যান্য কর্মকর্তা সহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানাটি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর ২০ জানুয়ারি থেকে কারখানা চালু করতে চাইলে প্রয়োজনীয় গ্যাসের প্রেসার না থাকায় ইউনিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-কর্মচারীগণ আন্দোলনে নেমেছে। তাদের এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২শ' মেট্রিক টন ইউনিয়া সার উৎপাদন হয়। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat