×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৩ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন ( খুলনা ) 
 প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনটি ঘটে। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই আশংকজনক। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস।
আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোটভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১ টার দিকে পারিবারিক সমস্যা সমাধানে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সালিশে বসেন বোয়িং মোল্লা। এ সময় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীরা ধারালো অস্ত্রদিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। তার মাথায় ও পিঠের আঘাতগুলো গুরুতর বলে জানা গেছে।

এলাকাবাসী আরও জানায়, কুপিয়ে জখম করার পর মানুষের মধ্যে আতংক সৃষ্টি করার জন্য অস্ত্রধারীরা সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনার পর ওই এলাকার মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন পরিবারকে। ঢাকায় না নিয়ে পরিবারের সদস্যরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন,রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat