×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ২৪৮ বার পঠিত
সাগর হোসাইন,বদলগাছী, প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নে বি এন পির আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কার ৩১ দফার এই আলোচনা ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদল গাছী উপজেলা বি এন পির সভাপতি ও জাতীয়তাবাদী কেন্দ্রীয়  কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।


১৪ই ডিসেম্বর শনিবার কোলা হাট এলাকায় আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বি এন পির সাঃ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী ( টিপু)

প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলার সাহসী ছাত্রদের ত্যাগের ফসল এই স্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ।এলাকায় শান্তি ও স্বাধীনতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সবাইকে। ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে লক্ষ্য রাখতে হবে কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঢাল হয়ে কাজ করার আহবান জানান তিনি। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদেরকে আইনের হাতে সোপর্দ করার আহবান জানান। এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে কোনপ্রকার বিভেদ অন্তর দ্বন্দ্ব  নেই জানিয়ে বলেন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই আমাদের মাঝে কোন বিভেদ নেই, আমরা  জাতীয়তাবাদী নেতাকর্মীরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচার ও অপশক্তির মোকাবেলা করব।

কোলা ইউনিয়ন বিএনপি সাঃ সম্পাদক নূর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কোলা ইউনিয়ন বিএনপি সভাপতি  ওমর ফারুক।

 বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী।আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ও ৮ টি ইউনিয়নের বি এন পি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat