×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-১৭
  • ২৭৯ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদরপুরে একই জায়গায় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচী দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে, এ নির্দেশনা দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। তিনি জানান, সদরপুরের উপজেলা চত্বরে সকাল ১১টায় এমপি নিক্সনের বিরুদ্ধে মানববন্ধনের কর্মসূচি দেয় সদরপুর উপজেলা আওয়ামী লীগ। কিন্তু একই সময় একই স্থানে নিক্সনের সমর্থকরা মানববন্ধনের কর্মসূচি দেয়। এতে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এ নির্দেশনা দেয়া হয়।


এদিকে, সদরপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল করেছে নিক্সনের সমর্থকরা। এছাড়া, অবস্থান নিয়েছেন নিক্সন বিরোধী সদরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুই গ্রুপের কর্মীর এমন কর্মসূচিতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat