×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৩
  • ২৪২ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যার বিচার চেয়ে ও ফুলপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ সকল খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম বিরোধী ছাত্রজনতা ও শহীদ সাইফুল ইসলামের পরিবার। সোমবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে মানববন্ধন করে। এসময় নিহতের ভাই আব্দুল্লাহ কান্নাজড়িত কন্ঠে বলেন, বাজারে ধান বিক্রি করতে গিয়ে আমার ভাই লাশ হয়ে ফিরেছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের? আমার নিরীহ ভাইকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। একথা সকলেই জানেন। ফুলপুর থানার সাবেক ওসি মাহবুবুর রহমানসহ এ নিষ্ঠুর হত্যাকান্ডে জড়িত খুনিদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। মানববন্ধনে ছাত্রজনতার বক্তারা বলেন, শহীদ কৃষক সাইফুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য যে, গত ২০ জুলাই ফুলপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের সময় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। নিহত কৃষক সাইফুল ইসলাম ওই দিন পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat