×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২২৭ বার পঠিত
মো নাঈম হাওলাদার

বিএনপিকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান চত্বরে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সাধারণ মুরগীর খামারী থেকে ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত  হয়ে ১৫ বছরে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে।বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের উপর কোন ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দূর্বলতা ভেবে দলকে নিয়ে কটুক্তি করেছে। এজন্য তাকেসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে আর ছাড় দেওয়া হবে না।  

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীরা বাকেরগঞ্জ থানার সামনে জরো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিএনপির সিনিয়র নেতারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের মৌখিক দাবী জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat