×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১০
  • ২৪২ বার পঠিত
সোহেল কবির, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার ভাংচুর লুটপাট বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। শনিবার বিকেলে কাঞ্চন পৌরসভার চাঁনটেক্সটাইল এলাকায় দেশের শান্তি শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ জাতি শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ। বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই সংখ্যালঘুদের মন্দির, থানা, সাবরেজিস্ট্রি অফিস সরকারি অফিস গুলো পাহারা দিয়ে আসছে। তারপরও নেতাকর্মীর কোন প্রকার বিশৃঙ্খলা ও লুটপাট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।    

কাঞ্চন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, অ্যাড আমিরুল ইসলাম ইমন, তারিকুল ইসলাম বিপুল, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, হালিম, কাউন্সিলর মহিবুর রহমান, আব্দুল মান্নান পারভেজ, আলো, সাদ্দাম, ফাইজুর রহমান বাবুল, সানাউল্লাহ মান্নান সানী, পারভেজ প্রমূখ।      

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat