×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক; কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ডিপ্লোমাধারী নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। সোমবার (২৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বক্তারা আরও জানান, ৪৮ বছরের ঐতিহ্যমণ্ডিত স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা দাবি করেন, দেশে বর্তমানে ৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ১ জন নার্স, যা আন্তর্জাতিক মানের সম্পূর্ণ বিপরীত। বিশ্বব্যাপী দক্ষ নার্স ও মিডওয়াইফদের ব্যাপক চাহিদা থাকলেও দেশে এই খাতের নীতিমালা উন্নয়ন ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।

নার্স-মিডওয়াইফদের উত্থাপিত ৮ দফা দাবি
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৫. ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন, এবং ভুয়া ও অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৭. ঝুঁকিভাতা চালু এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত সংখ্যক নার্স-মিডওয়াইফের পদ সৃষ্টি ও নতুন নিয়োগ।

মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat