×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২০১ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির আয়োজনে এ সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। ৬০ জন কিশোর- কিশোরী কমলা রঙের টি-শার্ট পরিধান করে বাল্যবিবাহের ক্ষতিকারক নানা প্লেকার্ড নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে শেষ হয়। 

র‌্যালীর উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওহাব হাওলাদার। এসময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপি’র প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার খ্রীষ্টানা রাখী বিশ্বাস, ইন্টার্ন অর্চি ডেমি রিচিল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat