×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২২ বার পঠিত
নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগ সরকারের আমলের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইফুল আহমদ।

সভাপতির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ সরকারের আমলের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকারের ব্যর্থতার পরিচয় পাওয়া যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat