মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বানেশ্বর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাইনুল হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের রাজনীতি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। অপরাধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরা আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো চলবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কেউ পার পেয়ে যাবে — এমন পরিস্থিতি জনগণ মেনে নেবে না। প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মুর্তজা বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে জনগণ আজ সোচ্চার। অপরাধী সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।”
তিনি বলেন, “যারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, জননিরাপত্তা বিঘ্নিত করে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের ব্যর্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে অব্যাহত থাকবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হোসেন ও মু. নুরুজ্জামান লিটন, কর্মপরিষদ সদস্য মো. কামারুজ্জামান, মাও. জিন্নাত আলী, মো. মিনহাজুল ইসলাম, মাও. শফিকুল ইসলামসহ উপজেলা আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীবাহিনী।
সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা