×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ২০ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬-১১-২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ভেটোনারী সার্জন নুসরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী- মহাদেবপুর এলাকার সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি।

অনুষ্ঠানটিতে প্রাণী সম্পদের সম্ভাবনার দিক ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির নেতা যথাক্রমে আব্দুল হাদি চৌধুরী টিপু ও মোঃ জাকির হোসেন চৌধুরী এছাড়াও অনুষ্টানটিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণীসম্পদ অফিসের সকলস্তরের কর্মচারী- কর্মকর্তাবৃন্দ, স্থানীয় খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। 

প্রধান অতিথি এমপি ফজল হুদা বাবুল বলেন, "দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে শিক্ষিত যুব সমাজকে এখাতে এগিয়ে আসতে হবে। আমিষের চাহিদা পূরুণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী বক্তব্যে বলেন খামারিদের যেকোনো প্রয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat