×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ১৭ বার পঠিত
আব্দুল কাদির, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ প্রতিনিধি :

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে দপ্তরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ  আসনের সংসদ সদস্য ড. মোঃ কেরামত আলী (এমপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন। উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম (রশিদ), শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা(অ:দা:) আব্দুর নূর ও বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আক্তার । 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মো: কেরামত আলী (এমপি) বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন। এরপরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat