×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। অঞ্চলগুলো হলো— বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা ও মিরপুর ডিওএইচএস।

‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’-এর অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর পানি শোধনের এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী জুনে ফেজ-১-এর আংশিক বিতরণ শুরু হবে এবং এক বছরের মধ্যে ঢাকা ওয়াসার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।

সরবরাহ সক্ষমতা ও প্রকল্পের অগ্রগতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গন্ধর্বপুর শোধনাগারের প্রথম ধাপ থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হয়ে প্রকল্পটির মোট দৈনিক সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।

প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানান, অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এবং প্ল্যান্টটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ সুপেয় পানি পাওয়ার পাশাপাশি কয়েকশ’ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে। ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, দীর্ঘদিন ধরে চলমান এ প্রকল্পের কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রতিদিন পানির চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটি শহরের জন্য সর্বোচ্চ ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলনের নিয়ম থাকলেও ঢাকায় তা ৭৪ শতাংশে পৌঁছেছে (সারফেস ওয়াটার মাত্র ২৪ শতাংশ), যা পরিবেশ ও ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে। গন্ধর্বপুর প্রকল্প চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি যুক্ত হয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat