×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১২২ বার পঠিত
ইসমাইল মুজাহিদ (ফুলগাজী প্রতিনিধি) :০৭-০২-২০২৬ ইং
 ফুলগাজী ফেনীর ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে পুনরায় ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’ রাখা হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের এক পত্রের প্রেক্ষিতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে দীর্ঘ ১৬ বছর পর কলেজটি তার আদি নাম ফিরে পেল।

কলেজটির নামকরণের ইতিহাস রাজনৈতিক পটপরিবর্তনের সাথে গভীরভাবে সম্পৃক্ত ১৯৯৪ সালে বিএনপি শাসনামলে কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে কলেজটির নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখা হয় ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সিদ্ধান্তে ‘বেগম খালেদা জিয়া’ নামটি বাদ দিয়ে ‘ফুলগাজী মহিলা কলেজ’ করা হয়েছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় কলেজটির নাম আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ কুমার লোধ এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান "বেগম খালেদা জিয়া ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ির সন্তান। তাঁর নামে কলেজের নামকরণ হওয়া ফুলগাজীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এটি এলাকার মানুষের জন্য একটি মাইলফলক।"

তিনি আরও উল্লেখ করেন, গত বছর এই কলেজ থেকেই তানজিলীনা বিনতে তাজুল নামের এক শিক্ষার্থী উপজেলায় একমাত্র জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। নাম পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat