×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১১-০৫
  • ৪৪৯ বার পঠিত

স্বাধীনবাংলা. ডেস্ক রির্পোটঃ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ১৬ হাজার ৬ জন। আর মোট মৃত্যু হয়েছে  ৬ হাজার ২১ জনের প্রাণহানি হলো।

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৪৩তম দিনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০টি। আর দেশের মোট ১১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,২২৫টি। এর মধ্যে ১,৮৪২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৩০ শতাংশ।

আরোও পড়ুনঃ তৃতীয় লিঙ্গের মানুষের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কুরআন ***

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬,০২১ জনের মধ্যে ৪ হাজার ৬৩৫ জন পুরুষ ও ১,৩৮৬ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.১৯ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৬৭০ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৭৯ জন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat