×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৬৪ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদকঃ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটার সীমানার মধ্যে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পূর্বে নিয়মবহির্ভূতভাবে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছিল, তার সবই ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের অনিয়ম।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন এবং সংলগ্ন কয়েকটি বেসরকারি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ‘দেশজুড়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে যৌথ দল বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান চালাচ্ছে। পরিদর্শনে কোনো প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার ঘাটতি, অনুমোদনহীন পরিচালনা বা অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সেবামূলক খাত হওয়ায় সব প্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ করা সম্ভব নয়; পর্যায়ক্রমে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকাল ৮টার দিকে মন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সারপ্রাইজ ভিজিট পরিচালনা করেন। সেখানে তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, বহির্বিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসাসেবা এবং রোগীদের প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধার প্রকৃত অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং সরাসরি তাদের সঙ্গে কথা বলে চিকিৎসার মান ও সরবরাহকৃত ওষুধের খবর নেন।

পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসাসেবার সঠিক মান নিশ্চিতকরণ, বিনামূল্যে সরকারি ওষুধ বিতরণ এবং জনবল সংকটসহ নানা সমস্যার কথা শোনেন তিনি। বৈঠকে সরকারি নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোগীদের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

উক্ত পরিদর্শনকালে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat