×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ৫৪ বার পঠিত
আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা, বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার মানুষের মধ্যে নিজের অবস্থান তৈরি করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন জাহিদুর রহমান রাজন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। বন্যাকবলিত মানুষের দুর্দিনে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রাজন। এসব কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সমস্যা, নাগরিক সুবিধা এবং পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি। তাঁর এসব কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে।

মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে জাহিদুর রহমান রাজন বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের জন্য কাজ করাকে আমি দায়িত্ব মনে করি। বসুরহাট পৌরসভার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “আমি বসুরহাট পৌরসভাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুর আগে আমি জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে চাই।”

স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় প্রসঙ্গে তিনি জানান, মানুষের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। জনগণের পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে চান তিনি।

সব মিলিয়ে সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং মাঠপর্যায়ে ধারাবাহিক গণসংযোগের মধ্য দিয়ে বসুরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাহিদুর রহমান রাজন। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান ও ভোটারদের সমর্থন কতটা প্রতিফলিত হয়, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat