×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১২৮ বার পঠিত

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম

বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের লায়ন নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘয়ু কামনাায় আয়োজিত দোয়া মাহফিল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।
১৩ডিসেম্বর (শনিবার) বিকেল ৫ টায় অলি আহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি মুহূর্তেই পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
বেগম খালেদা জিয়া’র দোয়া মাহফিল শুরুর আগেই নির্ধারিত স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধর্মীয় পরিবেশে শুরু হলেও জনতার উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মতে, এটি ছিল চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের একটি স্পষ্ট প্রতিফলন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন নাজমুল মোস্তফা আমিন বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। একান্তভাবে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত সমর্থকদের অনেকেই বলেন, চট্টগ্রাম-১৫ আসনে পরিবর্তনের হাওয়া বইছে। দোয়া মাহফিলেই যে বিপুল জনসমাগম হয়েছে, তা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষ প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।দোয়া মাহফিল শেষে নেতাকর্মী ও সমর্থকেরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
লোহাগাড়ার সর্ব সাধারণ, আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। পরিশেষে বেগম খালেদা জিয়া, দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat