×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-২৬
  • ৩৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির আয়োজনে আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাঃ শেখ সাদী। সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব নাহিদ নজরুল।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক-উম-মুনির চৌধুরী বাসস চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার- ডিইউজে সভাপতি খুরশিদ আলম

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন।

বক্তারা বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন নির্ভীক, সৎ ও আদর্শবান সাংবাদিকতার প্রতীক। তাঁর লেখনী ও আদর্শ আজও নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগায়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat