×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৯
  • ৩০ বার পঠিত
ফাহাদ হাসান জিসান, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় আশঙ্কাজনকহারে বেড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) চুরির ঘটনা। স্থানীয় চোরচক্রের নতুন কৌশল হিসেবে অতি-পরিচিত ‘শয়তানের নিঃশ্বাস’ বা চেতনা নাশক ড্রাগ ব্যবহার করে চালকদের সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবেশে মিশুকে উঠে চোরচক্রের সদস্যরা সুযোগ বুঝে চালকের নাকের সামনে চেতনানাশক স্প্রে বা পাউডার প্রয়োগ করছে। এতে চালক তাৎক্ষণিকভাবে অবশ ও চেতনা হারিয়ে ফেললে মিশুকটি নিয়ে অনায়াসে চম্পট দেয় অপরাধীরা। সাম্প্রতিক সময়ে নবীগঞ্জের বিভিন্ন গলি ও প্রধান সড়কে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। 

সম্প্রতি এমনই এক চুরির ঘটনার সিসিটিভি (ঈঈঞঠ) ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, একটি সরু গলির ভেতরে একটি সবুজ রঙের মিশুক রাখা অবস্থায় এক সন্দেহভাজন ব্যক্তি কৌশলে সেটি সরাতে বা চুরি করার চেষ্টা করছে। এ ঘটনার পর থেকে স্থানীয় মিশুক ও রিকশাচালকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী চালক ও স্থানীয় অধিবাসীরা জানান, খেটে খাওয়া সাধারণ চালকদের উপার্জনের একমাত্র মাধ্যম এই মিশুক। এভাবে চেতনানাশক প্রয়োগ করে বাহনটি চুরি হয়ে যাওয়ায় অনেক পরিবার একরাতেই নিস্ব হয়ে পড়ছে। এ বিষয়ে নবীগঞ্জের স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশি টহল জোরদার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই সংঘবদ্ধ অপরাধী ও চোরচক্রের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat