×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৬
  • ৪৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু। শনিবার (২৪ অক্টোবর ) রাতে জলসা দেখতে গিয়ে আর বাড়ি ফিরল না কিশোরী। সকালে প্রতিবেশীর বাড়ির পিছন থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ক্ষত বিক্ষত দেহ। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরীর এক আত্মীয়কে প্রাথমিক সন্দেহে আটক করা হয়েছে। পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রহ্লাদ দাস(২৩)।

স্থানীয় সূত্রে প্রকাশ, ১৭ বছর বয়সি ওই কিশোরী শনিবার (২৪ অক্টোবর ) রাতে বাড়ির কাছেই আয়োজিত জলসা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। তার বন্ধু বান্ধব, পরিবারের সদস্যরা ও ছিলেন। জলসা অনেক রাত পর্যন্ত চলে।

পরিবারের দাবি, রাত সাড়ে ১১টায় কিশোরীর কাছে একটি ফোন এসেছিল। ফোন পেয়ে সে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। তারপর আর ফেরেনি। রাতে তাকে খুজে না পেয়ে চিন্তায় ছিল পরিবার।  প্রায় সারা রাত খোঁজাখুঁজি চলেছে।

সকালে উদ্ধার হয়েছে দেহ। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানিয়েছেন, রবিবার (২৫ অক্টোবর ) সকালে গাইঘাটা থানা এলাকা থেকে কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চলছে।

প্রাথমিক তদন্তে ধর্ষণ ও খুন হয়েছে বলে মনে করছে পুলিশ। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সুপার জানান, ময়নাতদন্তের ভিডিয়োগ্যাফি করা হবে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ছাত্রী অভিযুক্তের মাকে কটুক্তি করেছিল। তাই আগে থেকেই কিশোরীর উপর ক্ষোভ ছিল যুবকের। সেই আক্রোশ থেকেই এমন ঘটনা ঘটানো হল কি না, দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat