×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-১৮
  • ৫৫৭ বার পঠিত

স্বাধীনবাংলা, খেলার সংবাদঃ

করোনা বিরতির পর কাল মাঠে গড়াচ্ছে আইপিএলের ১২তম আসর। এবারই প্রথম কোনও উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি লিগটি। উদ্বোধনী ম্যাচে চেন্নাই-মুম্বাইয়ের জমজমাট লড়াই। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য চেন্নাইয়ের। আর প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়।

মার্চের আইপিএল, পিছিয়ে অক্টোবরে। করোনা পরিস্থিতি বিদেশে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য করেছে। শঙ্কা-নানা বাধা পেরিয়ে আলোর মুখ দেখছে বিশ্বসেরা ফ্র্যাঞ্জাইজি লিগ। যদিও হোম অ্যান্ড অ্যাওয়ের উন্মাদনা নেই, ফাঁকা গ্যালারিতে বিবর্ণ এবারের আসর। এই প্রথম নেই উদ্বোধনী অনুষ্ঠান।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বলেন, করোনায় বাকি সব দলের চাইতে ক্ষতিগ্রস্থ হয়েছে চেন্নাই। তবে ক্রিকেটে ফেরার লক্ষ্যে সবাই মুখিয়ে আছে। লক্ষ্য থাকবে জয় দিয়ে আসর শুরুর।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের সবচেয়ে সফল দল ওরা--শিরোপা বাগিয়েছে চারবার। তবে টানা ট্রফি জয়ের স্বাদ পায়নি দলটি। বরাবরের মতো এবারও ভারসাম্যপূর্ণ মুম্বাই। টপ অর্ডারে আছেন রোহিত শর্মা, ডি কক, ক্রিস লিন। মাঝে হার্দিক পান্ডিয়া-পোলার্ডদের দ্রুত রান তোলার ক্ষমতা চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষকে। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেন, প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে চিন্তা করি না। নিজেদের শক্তি দক্ষতা নিয়ে ভাবতে চাই। চেন্নাই বরাবরই কঠিন প্রতিপক্ষ। ওরা লড়াই ছাড়বে না।

যা ভেবে দল গড়া হয়েছিল, করোনা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এখন আরব আমিরাতের কন্ডিশন কেমন, সে অনুযায়ী ছক কষতে হচ্ছে। একদিনের প্রস্তুতি কম-বেশি ধারণা দিয়েছে সবাইকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat