মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর, সরকারি আবদুল জব্বার কলেজ ও ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন পৌর ভবনের সামনে বিভিন্ন দেশীয় ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার পাশের একটি ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, সড়কের পাশ ও আশপাশের জলাশয় পরিষ্কার রাখা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান ফাহিম, সরকারি আবদুল জব্বার কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব হোসেন রাকিব, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান ফাহিমসহ ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রচারণা নয়, নিয়মিতভাবে মশার প্রজননস্থল পরিষ্কার করা এবং জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তারা।
এ জাতীয় আরো খবর..