×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ৩৮ বার পঠিত
মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাওলাদার মার্কেট এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর ইসমাঈল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রোকন (১৬) নামে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ইসমাঈল হাওলাদার মার্কেট এলাকার আকবর মিয়া ও রুমা বেগমের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর ইসমাঈল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তারা বোরহানউদ্দিন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা বস্তাটি তীরে তুলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ভেতরে এক শিশুর মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ইসমাঈলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এদিকে, ঘটনার পর মো. রোকন (১৬) নামে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বর্তমানে ভোলায় অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat