×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার নওগাঁঃ

 ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতি। রোববার দুপুর ১২টার দিকে জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে শ্রমিকসহ ইটভাটা–নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন–জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্মারকলিপিতে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat